ভ্রাতৃবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি - The News Lion

ভ্রাতৃবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ       ভ্রাতৃবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ভাতার থানার শিকড়তোড় গ্রামে তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে ১৭ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে ধৃতের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নিের্দশ দিয়েছেন সিজেএম।


পুলিস জানিয়েছে, মহিলার স্বামী কর্মসূত্রে কেরালায় থাকেন। শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ গৃহবধূর বড় ভাশুর ঘরে ঢুকে হাত দিয়ে মুখ টিপে ধরে গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ভ্রাতৃবধূকে শাসায় অভিযুক্ত। অন্যথায় গৃহবধূ ও তাঁর ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে। পরেরদিন সকালে ঘটনার কথা শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্যদের জানান গৃহবধূ। তাঁরা বিষয়টি চেপে যেতে বলেন। এরপর ফোনে বিষয়টি স্বামীকে জানান গৃহবধূ। কেরালা থেকে বাড়ি ফিরে স্ত্রীকে পুলিসের অভিযোগ দায়েরের পরামর্শ দেন স্বামী। সেইমতো বুধবার পুলিসে অভিযোগ দায়ের করেন গৃহবধূ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.