আলকাতরায় কুকুরছানা ডুবিয়ে মারা, পশু আইনের বদলের দাবীতে মহকুমাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ
দি নিউজ লায়নঃ কয়েকদিন আগে ই দুর্গাপুরের নিউটাউনশীপ থানার আর আই পি শিল্পতালুকে পৈশাচিক ঘটনা ঘটে। এক নিরাপত্তারক্ষী আশীষ ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ যে সে ৬ টি কুকুরের ছানাকে আলকাতরা তে ডুবিয়ে দিলে ৪ টি মারা যায় এবং ২ টি অসুস্থ অবস্থায় পড়েছিল।তাদের মধ্যে একটি অর্থাৎ ৫ টি কুকুর ছানার মৃত্যু হয়।
একটি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।সেই ঘটনার কথা জানতে পেরে একটি পশুপ্রেমী সংস্থা আশীষ ব্যানার্জির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানায়।কারখানার সিসিটিভি ফুটেজ থেকেও দেখা যায় আশীষ ব্যানার্জিকে এই অপরাধ করতে বলেও দাবী।পুলিশ আশীষ ব্যানার্জিকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠলে সে জামিনে মুক্তি পায়।
আর তা মেনে নিতে না পেরে বৃহস্পতিবার পশুপ্রেমী সংগঠন আর আই পি শিল্পতালুক থেকে সিটিসেন্টারে মহকুমাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে আসে।তাদের দাবী পশু আইনের পরিবর্তন এবং আশীষ ব্যানার্জিকে শাস্তির দাবী জানানো হয়।পশুপ্রেমী সংস্থার অন্যতম সুস্মিতা সেনগুপ্ত জানান,আশীষ ব্যানার্জ্জী এত বড় অপরাধ করেও খোলা ঘুরে বেড়াচ্ছে।আমরা চাইছি পশু আইনের বদল।মহকুমাশাসকের দপ্তরের নীচে অবস্থান বিক্ষোভ চলে। মিছিল থেকে বিক্ষোভ চলাকালীন আওয়াজ ওঠে, "" আমরা বিচার চাই।""

Post a Comment