৩০ টি মৃত কাঠবিড়ালি উদ্ধার - The News Lion

৩০ টি মৃত কাঠবিড়ালি উদ্ধার

 


দি নিউজ লায়নঃ    বন্য শিকারিদের কাছ থেকে ৩০ টি মৃত কাঠবিড়ালি উদ্ধার করল বন দপ্তর। শনিবার পাঁচলার দেউলপুর থেকে এই মৃত কাঠবিড়ালি গুলি উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। ঘটনায় দুই বন্য শিকারীকে গ্রেপ্তার করেছে বনদপ্তর। ধৃতেরা হর রাজেশ দোলুইও বিকাশ দোলুই বাড়ি পশ্চিম মেদিনীপুরের তাঁতিগেড়িয়া গ্রামে।


জানা গেছে শনিবার সকালে দেউলপুর অঞ্চলে ৭ জন বন্য শিকারী কে এলাকায় কাঠবিড়ালি শিকার করতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর তারা শিকারিদের তাড়া করলে ৫ জন পালিয়ে গেলেও ২ জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা পরে বনদপ্তরে খবর দিলে বন দফতরের কর্মীরা দুজনকে গ্রেপ্তার করে এবং ধৃতদের কাছ থেকে ৩০ টি মৃত কাঠবিড়ালি উদ্ধার করে। ঘটনা সম্পর্কে উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার নির্মল মন্ডল জানান এইসব শিকারীরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সব কাঠবিড়ালি শিকার করেছে। আমরা দুজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.