পূর্ব বর্ধমানের গলসিতে রোডশো করতে এসে আবেগে ভাসলেন সাংসদ শতাব্দী রায়
দি নিউজ লায়নঃ পূর্ব বর্ধমানের গলসিতে রোডশো করতে এসে আবেগে ভাসলেন সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের রোডশোয়ের শেষে শতাব্দী রায় বলেন, এত মানুষের সমর্থন দেখে নিশ্চিত যে আরো একবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এদিন রোডশো গলসি বাজার থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা বিভিন্ন এলাকা পরিক্রমা করে গলসি উচ্চ বিদ্যালয়ের কাছে শেষ হয়। রাজ্যে আট দফায় ভোট প্রসঙ্গে শতাব্দি রায় বলেন, গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত। দফা বাড়িয়ে পরিকল্পনা করে ভোট করা হচ্ছে। যেহেতু বাংলায় তৃণমূল সরকারে আছে তাই পরিকল্পনা করেই ৮ দফায় ভোট করানো হচ্ছে। বাংলার মানুষই এই অন্যায়ের জবাব দেবেন।

Post a Comment