খেলা নয় রান্না হবে দার্জিলিং জেলায় ভোটারের পরিসংখ্যানে পাল্লায় ভারী মহিলারা
দি নিউজ লায়নঃ ২১পদে রান্না করে ২০২১এ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ঢাক বাজাবে ঘাস ফুল শিবির। তাই খেলা না রান্নায় শক্তি দেখানো হবে এমনটাই দার্জিলিং জেলা থেকে ডাক মহিলাদের। সোমবার সভানেত্রি সুস্মিতা সেনগুপ্ত জানান দার্জিলিং জেলায় শেষ লোকসভা ভোটের তুলনায় ২শতাংশ বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা। অন্যান্য জেলায় ভোটারের পরিসংখ্যানের নিরিখে পুরুষদের তুলনায় মহিলারা পিছিয়ে থাকলেও ব্যতিক্রমী দার্জিলিং জেলা।
এখানে ৫০% শতাংশ মহিলা ভোটের সংখ্যা। তাই মহিলাদের বৈঠকে আলোচনায় অংশ গ্রহনের দিকে জোড় দিচ্ছে তৃণমূল মহিলা সেল। শিলিগুড়ি বিধানসভায় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের রিপোর্ট কার্ড দিয়ে মত জেনে তা নথিভুক্ত করার কাজ শেষ করেছে দার্জিলিং মহিলা তৃনমূল। আর বাড়ি বাড়ির মহিলাদের কাছ থেকে মেলা প্রতিক্রিয়ায় দার্জিলিং জেলায় সবুজের জমির শক্ত করেছে।
এদিন দার্জিলিং জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত জানান প্রতি বাড়ির মহিলারা বিজেপির রূপ দেখেছে। মহিলারা চান বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসুক। তারা আমাদের সে কথাই জানিয়েছেন। তাই দার্জিলিং জেলার মহিলারা বলছেন গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে লাকড়ির উনুনে ফিরে যেতে হবে তবে সেই লাকড়ির উনুনেই বিজেপি বিতাড়নের আনন্দে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সবকটি আসন তুলে দিয়ে ২১পদে রান্না করে তাদের আমন্ত্রন জানানো হবে।

Post a Comment