বাঘাশোলের জঙ্গল থেকে ১৭ টি তাজা বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত আমড়াকুচি অঞ্চলের চড়কার বাঘাশোলের জঙ্গল থেকে বুধবার উদ্ধার হলো প্রায় ১৭ টি তাজা বোমা। বুধবার দুপুর নাগাদ স্থানীয় মানুষেরা জঙ্গলে শুকনো কাঠ কুড়াতে গেলে তাদের নজরে আসে এই তাজা বোমা গুলি। এরপর তারা ফোন করে কেশপুর থানার পুলিশকে বিষয়টি জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বোমা গুলিকে উদ্ধার করে দুটি জলের বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
বৃহস্পতিবার কেশপুর বিধান সভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে।তাই বুধবার ভোটের আগের দিন কেশপুর এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় কার্যতই আতঙ্কিত গ্রামের মানুষ। গ্রামের মানুষের আশঙ্কা, ভোটের দিন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই দুষ্কৃতিকারীরা বোমা মজুত করে থাকতে পারে। তবে কে বা কারা ওই বোমা গুলি এখানে মজুত করেছিল তা এখনো জানা যায় নি। তাই বোমা উদ্ধারের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। সেই সানে কেশপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে বোমা উদ্ধারের ঘটনার পর কেশপুর বিধানসভা এলাকাজুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ প্রশাসন।তাই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেশপুরের বিভিন্ন এলাকার টহলদারির কাজ শুরু করেছে।

Post a Comment