ভোটের দিন ভিন রাজ্যের পুলিসের পোশাক পরে নন্দীগ্রামে অশান্তি পাকানোর ছক কষছে বিজেপি, মমতা
দি নিউজ লায়নঃ দ্বিতীয় দফা ভোট নন্দীগ্রাম নিয়ে সরগরম সারা বাংলা। রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে তার তোরজোর। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নন্দীগ্রাম জুড়ে একের পর এক সভা করে চলেছেন। আর প্রতি সভা থেকেই অধিকারী পরিবারকে নিশানা করে একের পর এক বিস্ফোরক তোপ দেগে চলেছেন।
তিনি শুভেন্দু অধিকারীরা এবারও নন্দীগ্রামে অশান্তির 'ষড়যন্ত্র' করছেন বলে দাবি করেছেন। এদিন ঠাকুরচকের সভায় তৃণমল নেত্রী আশঙ্কাপ্রকাশ করেন, "ভোটের দিন ভয় দেখাবে বিজেপি। ভিন রাজ্যের পুলিসের পোশাক পরে ভয় দেখাবে। আমার কাছে খবর আছে বিজেপি পুলিসের পোশাক কিনছে। গেস্ট হাউজগুলিতে সেসব জড় করা হচ্ছে। ওরা ভয় দেখাবে।
গ্রাম থেকে বেরতে দেবে না।" পাশাপাশি, ভোট দিতে যাতে কোনও বেগ পেতে না হয়, সেজন্য ভোটারদের 'মাস্ক' পরে যাওয়ারও পরামর্শ দেন তিনি। বলেন,"মাস্ক পরে ভোট দিতে যাবেন, নইলে ভিন রাজ্যের পোশাক পরা পুলিসরা, যারা বাংলা ভাষা বোঝে না, তারা ভোট দিতে দেবে না।" পাশাপাশি, এলাকার মেয়ে-মহিলাদের নির্দেশ দেন, "হাতা, খুন্তি, ঝাড়ু রেডি রাখুন। গুন্ডামি দেখলেই রুখে দাঁড়াবেন।"

Post a Comment