বিশ্বাসঘাতকদের জামানত জব্দ হবে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ সোহমের - The News Lion

বিশ্বাসঘাতকদের জামানত জব্দ হবে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ সোহমের

 


 দি নিউজ লায়নঃ   বিশ্বাসঘাতকদের জামানত জব্দ হবে পূর্ব মেদিনীপুরের সব আসনেই বিপুল ভোটে জিতবে তৃণমূল - পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিধানসভা ভোটের প্রচার শুরু করে নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী।  নিজের বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। 


ভগবানপুরে গোয়ালাপুকুর কয়েক কিলোমিটার পাঁচ হাজার কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে মিছিল করেন সোহম। অভিনেতাকে দেখতে রাস্তার দু'পাশে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে পড়েন। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে একটি পথসভা করেন। পথসভায় সোহম বলেন " যারা পূর্ব মেদিনীপুরের পবিত্র মাটি ও মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের যোগ্য জবাব দিতে হবে। 


দিদির উন্নয়নকে সামনে রেখে ভোট প্রচার করতে হবে। এটা মনে রাখতে ২৯৪ টিকে আসনেই মমতা প্রার্থী। আমরা তাঁর সৈনিক। আমি এই সভা মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি এলাকার মানুষের সুখে দুঃখে থাকবো। তিনি আরও বলেন, ভাজপার কেউ কেউ তাকে বহিরাগত বলে তৃণমূল কর্মীদের মগজধোলাইয়ের চেষ্টা করবে প্ররোচিত করার চেষ্টা করবে এসব প্ররোচনায় কোনো মতেই পাওয়া দেওয়া যাবে না। প্রত‍্যেক তৃণমূল কর্মীর প্রধান লক্ষ্য হবে মমতার এর নীতি-আদর্শ কে সামনে রেখে তৃণমূলকে বিপুল ভোটে জেতানো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.