নিয়ন্ত্রণ হারিয়ে শালবনির তমাল ব্রিজ থেকে নিচে পড়ল মালবাহী লরি,আহত চালক ও খালাসী
দি নিউজ লায়নঃ সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর থাকা তমাল ব্রিজ থেকে ২৫ ফুট নিচে পড়ে যায় মালবাহী একটি লরি।এই ঘটনায় আহত হয়েছে চালক ও খালাসী।
এরপর স্থানীয়দের তৎপরতায় তমাল নদীতে পড়ে যাওয়া লরির ভিতর থেকে আহত অবস্থায় চালক ও খালাসী কে উদ্ধার করে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।আহত লরির চালক ও খালাসির আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ।
কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য শালবনি থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।সেই সঙ্গে মালবাহী লরি টিকে তমাল নদী থেকে উপরে তুলে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।অন্যদিকে ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে।

Post a Comment