বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার - The News Lion

বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার।  জামালপুরের সাহোসেনপুরের মালিক পাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কমলা বাউরী(৬৫)। বছর সাতে আগে কমলাদেবীর স্বামী মারা যায়। তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বাঁকুড়ায়। তিনি বাড়িতে একাই থাকতেন। এদিন সকালে অনেক বেলা পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়।


 তারা ঘরের দরজা খুলে দেখে মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কমলাদেবীর দেহ। এরপর জামালপর থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে মৃতদেহ পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান ভারী কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.