আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে অভিযুক্ত তৃণমূল প্রার্থী নিশীথ মালিক জামিন পেলেন
দি নিউজ লায়নঃ আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে অভিযুক্ত বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ মালিক জামিন পেলেন। সোমবার বর্ধমানের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত ১১ মার্চ শিবরাত্রির দিন বর্ধমানের ১০৮ শিবমন্দির এলাকায় যুব তৃণমূল কংগ্রেস ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পথ সচেতনতা শিবিরের আয়োজন করে।
সেখানে বর্ধমান উত্তর ও দক্ষিণ দুই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে নিশীথ মালিক ও খোকন দাস উপস্থিত ছিলেন। তাঁরা বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেন। বিষযটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এনিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভার সহকারী রিটাির্নং অফিসার আইসিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন। পুলিসের রিপোর্ট পাওয়ার পর সহকারি রিটাির্নং অফিসার দুই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা রুজু করার জন্য আইসিকে নিের্দশ দেন। তার ভিত্তিতে দুই প্রার্থীর বিরুদ্ধে হেলমেট বিলি করে ভোটারদের প্রভাবিত করার কারণে ভারতীয় দণ্ডবিধির ১৭১ই ধারায় মামলা রুজু হয়।
থানা এনিয়ে আদালতে প্রসিকিউশন রিপোর্ট পেশ করে। নিশীথ মালিকের আইনজীবী সুমন বেজ আদালতে বলেন, অভিযুক্ত প্রাক্তন বিধায়ক। তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সওয়াল শুনে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ৫০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজির্ষ মুখোপাধ্যায়।

Post a Comment