বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা - The News Lion

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

 


দি নিউজ লায়নঃ     বিজেপি সূত্রে এখনও পর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী হাবরায় প্রার্থী করা হচ্ছে রাহুল সিনহাকে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করবেন মুকুল রায়(Mukul Roy)। সম্ভবত শান্তনু ঠাকুরকে দাঁড় করানো হচ্ছে না। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকেও প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে।


 অশোক লাহিড়ীকে বালুরঘাট থেকে দাঁড় করানো হতে পারে। শ্য়ামপুকুর থেকে লড়াই করতে পারেন প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, কাশীপুর-বেলগাছিয়া থেকে প্রার্থী করা হতে পারে সপ্তষি চৌধুরী কিংবা রীতেশ তিওয়ারিকে। এবার বিধানসভা নির্বাচনে দমদম থেকে লড়াই করতে পারেন সায়ন্তন। 


কৃষ্ণনগর দক্ষিণ থেকে প্রার্থী করা হতে পারে কল্যাণ চৌবেকে, রাজারহাট-গোপালপুর থেকে প্রার্থী করা হতে পারে শমীক ভট্টাচার্যকে। বিধাননগরে দাঁড়াতে পারেন সব্যসাচী দত্ত, কামারহাটি থেকে লড়াই করতে পারেন রাজু বন্দ্যোপাধ্য়ায়। জোড়াসাঁকো থেকে প্রার্থী করা হতে পারে মীনাদেবী পুরোহিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.