ফের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
দি নিউজ লায়নঃ ফের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যান তিনি। আর সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। মন্দিরে পুজো দিতে ঢুকলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং 'গো-ব্যাক স্লোগান' দিতে থাকেন।
যদিও তাঁর দাবি, স্থানীয় বাসিন্দারা নয়, বিজেপি কর্মীরাই এই বিক্ষোভ দেখিয়েছেন। এদিন রানিগঞ্জের এগারা গ্রামে প্রচার করতে যান তিনি। কিন্তু প্রচারে ফাঁকে যখন স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে ঢোকেন, তখনই ঘটে বিপত্তি। মন্দির বাইরে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। স্লোগান ওঠে, 'সায়নী ঘোষ গো-ব্যাক'। এমনকী, সায়নী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর, মন্দিরটি গোবরজল দিয়ে ধোয়া হয় বলে জানা গিয়েছে।

Post a Comment