ভোটে জিতে মুখ্যমন্ত্রীকে যাঁরা কষ্ট দিয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, মিমি চক্রবর্তী - The News Lion

ভোটে জিতে মুখ্যমন্ত্রীকে যাঁরা কষ্ট দিয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, মিমি চক্রবর্তী

 



দি নিউজ লায়নঃ    ভোটে জয়লাভ করার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী উপর যে আঘাত করা হয়েছিলো সেই আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নেমে এভাবেই বিস্ফোরক হয়ে উঠলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মঙ্গলবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোয়ে অংশগ্রহণ নিলেন তিনি ৷ রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ৷  


এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ''যাঁরা কাজ করেছেন, তাঁরা এবারও নির্বাচনে জিতবেন ৷ যাঁরা দল ছেড়েছেন তাঁরা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।'' মুখ্যমন্ত্রীকে যাঁরা কষ্ট দিয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেন মিমি। 


তবে এই প্রতিশোধের অর্থ যে মারামারি বা হিংসা নয় সেকথাও স্পষ্ট করে দেন তিনি। বলেন, প্রতিশোধের অর্থ হলো আরও বেশী করে মানুষের পাশে দাঁড়ানো, আরও বেশী করে  মানুষের জন্য কাজ করা। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করেছেন, তাঁরা বাঙালির আবেগের উপরে আঘাত করেছেন বলেও মনে করেন তিনি।  


মিমি বলেন, যারা সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকেন, মানুষের জন্য কাজ করেন এবং মানুষের জন্য কাজ করেছেন, এবারের ভোটে তাঁরাই জিতবেন। একুশের ভোটের রায় নিয়ে  বাংলার মানুষ তাঁদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তৃণমূল নেত্রী গত ১০ বছরে  যেভাবে বাংলার দিকে দিকে উন্নয়নের কাজ করেছেন, তাতে সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়েই প্রতিটি কেন্দ্রে তৃণমুল প্রার্থীরা জয়ী হবেন। এবারের ভোটে তৃণমূলের একমাত্র হাতিয়ার হলো উন্নয়ন। আর একুশের ভোট ময়দানে  দিকে দিকে তৃণমূল প্রার্থীদের প্রচারে জনজোয়ার সেই ইঙ্গিতই দিচ্ছে।  


দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে প্রচারে নেমে তিনি বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি বলেন, মানুষের জন্য কাজ না করে কখনই ভোটে জেতা যায় না। যাদের সারা বছর মানুষের পাশে দেখা যায় না, শুধুমাত্র ভোট এলেই মানুষের কাছে আসেন, তাদের ভোট রাজনীতি আজ ধরে ফেলেছেন বাংলার মানুষ। এবারের ভোটে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন।  মিমি বলেন, যারা ভোটের মুখে তৃণমূল দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাঁরাই আজ বাংলায় খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন। তবে যারা তৃণমূল ছেড়েছেন তাঁদের উদ্দেশ্যে অল দ্যা বেস্ট''। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.