স্মৃতি ইরানির ৩ জনসভাযই বাতিল
দি নিউজ লায়ন ; একে কোন জনসভাতেই ভিড় হচ্ছে না। প্রতিদিনই পড়তে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে। এরই মধ্যে বুধবার ভাজপা নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শালতোড়া, পিংলা এবং চণ্ডীপুরের তিনটি নির্বাচনী জনসভাই বাতিল হল। যদিও ভাজপার মিডিয়া সেলের দাবি, দলের সাংসদদের লোকসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করা হয়েছে। সেই কারণেই স্মৃতি ইরানির যাবতীয় জনসভা বাতিল করতে হয়েছে।
স্মৃতি ইরানির পাশাপাশি ভাজপার গোরক্ষপুরের সাংসদ রবি কিসানেরও বাংলায় নির্বাচনী জনসভা করার কথা ছিল সেই সভাও বাতিল হয়েছে। এদিকে যাবতীয় প্রস্তুতির পর সভা বাতিলের খবরে হতাশ ভাজপা নেতাকর্মীরা। কোনরকম রাখঢাক না করেই তারা বলছেন, এভাবে যদি পরের পর সভা বাতিল হতে থাকে তাহলে স্থানীয় কর্মীদের সামনে মুখ দেখানো সমস্যার হয়ে দাঁড়াবে।
অনেকেই প্রশ্ন তুলছেন, হুইপ তো মঙ্গলবার রাতেই জারি হয়েছিল তাহলে কেন তখন সভা বাতিলের বিষয়টি পরিষ্কার করে জেলা নেতৃত্বকে জানানো হলো না তাহলে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো না তাদের। বস্তুত দুদিন আগে ঝাড়গ্রামে কপ্টার বিকলের দোহাই দিয়ে জনসভা বাতিল করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভার্চুয়ালি বক্তব্য রাখলেও জনসভা ছিল ফাঁকা।
মঙ্গলবার জে পি নাড্ডা, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিংহের মতো হেভিওয়েট ভাজপা নেতারাও সভা ভরাতে পারেন নি। প্রশ্ন উঠছে সভা ভরবে না আগাম বুঝতে পেরেই কি হুইপের দোহাই দিয়ে জনসভা বাতিল করলেন স্মৃতি ইরানি রবি কিসান। এ প্রসঙ্গে তৃণমূলের খোঁচা, জঙ্গলমহলের মানুষ ভাজপাকে যে পছন্দ করছে না তা জনসভায় ভিড় না হওয়াতেই স্পষ্ট। স্মৃতি ইরানি বা রবি কিসান আর কি করবেন! নরেন্দ্র মোদি এসেও সভা ভরাতে পারবেন না। ওঁকেও না সভা বাতিল করতে হয়।

Post a Comment