ভোটপ্রচারে বেড়িয়ে বিজেপির দুই নেত্রী ঝগড়ায় জড়িয়ে পড়লো
দি নিউজ লায়ন; ভোটপ্রচারে বেড়িয়ে বিজেপির দুই নেত্রীর ঝগড়ায় জড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটে কাটোয়া বিধানসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কাটোয়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার। রবিবার শ্যামাদেবী দাঁইহাটের শবশিবা মন্দিরে পুজো দিয়ে এলাকায় ভোটপ্রচার শুরু করেন। প্রচুর কর্মী সমর্থকরা তার সঙ্গে প্রচারে সামিল হন।
ছিলেন দলের মহিলা কর্মীরাও। জানা যায় শ্যামা মজুমদারের পাশে বিজেপির ওবিসি মোর্চার সভানেত্রী বিনীতা বড়াল এবং বিজেপির যুবমোর্চার কাটোয়া সাংগঠনিক জেলার সম্পাদিকা সীমা সরকার মোদক শ্যামা মজুমদারের প্রচারসঙ্গী হন। কিছুক্ষন রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করার পরেই বিনীতাদেবী ও সীমাদেবীর মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। প্রথমে তর্কাতর্কি শুরু হয়। তারপর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। শ্যামা মজুমদার কোনওরকমে সামাল দেন।
বিনীতা বড়ালের অভিযোগ, "আমাদের ভোটপ্রচারের সময় শাসকদল তৃণমূল কংগ্রেসের কিছু দালালকে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই ঝামেলা করেছে।আমাকে হেনস্থা করা হয়।“ অন্যদিকে সীমাদেবী বলেন," প্রচারের সময় ভিড়ের মধ্যে একটু ঠেলাঠেলি হয়েছিল। তেমন বড় কিছু নয়। মিটে গিয়েছে।" বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার সাংবাদিকদের বলেন, "কোনও ঝামেলা হয়নি। আমাদের ভোটপ্রচারের সময় প্রচুর মানুষ ছিলেন।এরকম জনজোয়ার হলে একটু আধটু ঠেলাঠেলি হয়েই থাকে। এটা সামান্য ব্যাপার।"

Post a Comment