রাজীব ব্যানার্জীকে কালো পতাকা দেখানো এবং গো ব্যাক ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা - The News Lion

রাজীব ব্যানার্জীকে কালো পতাকা দেখানো এবং গো ব্যাক ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

 


দি নিউজ লায়ন;      বিজেপির রবিবাসরীয় প্রচারে  বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জীকে কালো পতাকা দেখানো এবং গো ব্যাক ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ডোমজুড়ের জোড়া মন্দির এলাকায়। সূত্রের খবর রবিবার সকালে ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জী বাঁকড়া এলাকায় তার নির্বাচনী প্রচার শুরু করে। 


অভিযোগ রাজীব ব্যানার্জীর মিছিল জোড়া মন্দির এলাকায় পৌঁছাতেই বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। গো ব্যাক এবং গদ্দার লেখা ব্যানার নিয়ে ও বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা ‌এদিকে এই বিক্ষোভ চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। 


অভিযোগ পরিস্থিতি সামাল দিতে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জীর দেহরক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ শুরু করে। পরে অবশ্য মিছিল এলাকা থেকে চলে যায়। ঘটনা সম্পর্কে রাজীব ব্যানার্জীর অভিযোগ মিছিল চলাকালীন মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়। তিনি অভিযোগ করেন তৃণমূলের লোকেরা এই কাজ করেছে। তিনি বলেন ডোমজুড়ের মানুষ তাকে ভালোবাসে। যারা এই ধরনের কাজ করছে ভোটের ফলাফলের দিন তারা জানতে পারবে ডোমজুড়ের মানুষ কাদের পক্ষে।


অন্যদিকে রাজীব ব্যানার্জীর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে এর সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.