মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া থেকে প্রচুর বাজি উদ্ধার - The News Lion

মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া থেকে প্রচুর বাজি উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন বিধানসভা এলাকার অধীন মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া  এলাকায় বুধবার কোতোয়ালি থাণার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে।সেই সময় গোপানসূত্রে খবর পেয়ে পুলিশ  ও কেন্দ্রিয় বাহিনীর জওয়ানরা ছেড়ুয়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমান বাজি উদ্ধার করে  কোতোয়ালি থানায় নিয়ে আসে ।


 সেই সঙ্গে ওই এলাকায় আর কারো বাড়িতে বাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।সেই সঙ্গে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এক সময় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে বাজি তৈরির  গ্রাম হিসাবে ওই গ্রামের নাম প্রসিদ্ধ ছিল।তাই নির্বাচনের মুখে এলাকায়  অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ ওই গ্রামের উপর নজর দারির কাজ শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.