জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন - The News Lion

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন

 


দি নিউজ লায়নঃ     জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তিন জনের। আহত এক। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের গলসি থানার কুলগড়িয়াতে জাতীয় সড়কের উপর। মৃতদের নাম শাহবাজ খান, বয়স আনুমানিক ৫২, অঞ্জু খানম, বয়স ৪৪,  জাহির করিম, বয়স ৩৫।  ঘটনায় গুরুতর জখম সার্জিল খান।  তাদের সবার বাড়ি বিহারের ভাগলপুর এলাকায়। 


স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়ি কলকাতায় দিকে যাচ্ছিল। গাড়িতে ছিলেন মহঃ শাহবাজ খান। তাঁর স্ত্রী আঞ্জু খানম, ছেলে সার্জিল এবং অপর এক আত্মীয় জাহির করিম। শুক্রবার ভোরে কুলগড়িয়ার কাছে ২ নং জাতীয় সড়কে আচমকা চার চাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটিতে একজন মহিলা ও তিনজন পুরুষ যাত্রী ছিলেন। তারা এক পরিবারের তিনজন। তাছাড়াও গাড়িতে তাদের একজন নিকট আত্মীয় ছিলেন। 


ভাগলপুর থেকে গাড়িটি গলসি থানার কুলগড়িয়ার কাছে এলে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। মুহুর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আসে গলসি থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় গলসি থানার পুলিশ একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। সকালে ঘটনার জানাজানি হতে বিহার থেকে পরিবারের লোকেরা গলসীর উদ্দ্যেশ্য রওনা দেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে তাদের পরিবারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.