বিবাহিত নাবালিকা উদ্ধার
দি নিউজ লায়নঃ নদিয়া চাইল্ড লাইন ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে উদ্ধার হল 16 বছরের বিবাহিত নাবালিকা। নদীয়ার চাইল্ড লাইনের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েক দিন আগে শান্তিপুর থানা এলাকার 17 নম্বর ওয়ার্ডের 16 বছর বয়সী ওই নাবালিকা শান্তিপুর থানা এলাকার একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়। লুকিয়ে বিয়ে করে তারা।
এরপরই ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে নদিয়া চাইল্ড লাইন কে একটি লিখিত অভিযোগ করে। সেই মত নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা শুক্রবার শান্তিপুর থানায় এসে পৌঁছায় এবং ওই লিখিত অভিযোগের ভিত্তিতে দুপুর তিনটে নাগাদ নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা ও শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থানা এলাকার ওই যুবকের বাড়িতে গিয়ে উদ্ধার করে ওই বিবাহিত নাবালিকাকে।
নদিয়া চাইলেন এর পক্ষ থেকে আরোও জানানো হয় ওই নাবালিকাকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল মেডিকেল করিয়ে হোমে পাঠানোর ব্যবস্থা করে চাইল্ড লাইনের কর্মীরা।

Post a Comment