গোসাবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন জেলা শাসক - The News Lion

গোসাবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন জেলা শাসক

 


দি নিউজ লায়নঃ      রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ১২৭ গোসাবা বিধানসভা কেন্দ্রের আরামপুর,মালোপাড়া সহ বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার সঙ্গে কথা বললেন জেলা শাসক অন্তরা আচার্য,বারুইপুর পুলিশ জেলার সুপার কমলাশ সেন,গোসাবা বিডিও সৌরভ মিত্র,রাজ্য পুলিশ,কেন্দ্রীয় বাহিনী।এদিন জেলা শাসক অন্তরা আচার্য ভোটারদের কথা বলে আশ্বাস দেন নির্ভয়ে নিবিঘ্নে যাতে তারা ভোট দান করেন এবং নিজের ভোট নিজেই যেন দেয়।


এমনকি ভোটারদের কোন অভিযোগ বা কোন সমস্যা থাকলে তা ও তারা মনোযোগ সহকারে শোনেন।জেলা শাসক অন্তরা আচার্য জানান ভোটাররা যাতে ভয়ভীতি যেন না পায় এবং নির্ভয়ে যাতে নিজের ভোট নিজেই দেয় সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিন গ্রামে গ্রামে ভোটারদের সঙ্গে কথা বলা হয় যাতে তারা নিবিঘ্নে ভোট দিতে পারে।পাশাপাশি এদিন জেলা শাসক,বারুইপুর পুলিশ জেলার সুপার  আরামপুর বাদামতলা যায় বোমা বিস্ফোরক এলাকা পরিদর্শনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.