ব্রিগেডে তৃণমূলের 'বহিরাগত' অস্ত্রে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মোদী
দি নিউজ লায়নঃ ব্রিগেডে তৃণমূলের 'বহিরাগত' অস্ত্রে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মোদী। একুশের নির্বাচনে ভোটমুখী বাংলায় নয়া স্লোগান 'বাংলা নিজের মেয়েকেই চাই', এই স্লোগানকে সামনে রেখেই এবার ভোট বৈতরণী পার করতে চাইছে মমতা ব্রিগেড। বিজেপিকে বহিরাগত আক্রমণের আবহেই এই প্রচার তুঙ্গে তুলেছে তৃণমূল।
আর এই প্রসঙ্গে মোদি বলেন,'বাংলার জনতা দিদি হিসেবে বেছেছিল আপনাকে। কিন্তু, আপনি নিজেকে ভাইপোর পিসি হয়েই সীমাবদ্ধ রাখলেন।' ভাইপোর পিসি হওয়ার মোহ ছাড়তে পারলেন না? বাংলার লাখো ভাইপো-ভাইঝির আশাপূর্ণ করেননি। খালি নিজের ভাইপোর লোভ পূরণ করেছেন। যে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তাদের ভাই-ভাতিজা সংস্কৃতি ছাড়তে পারলেন না আপনি!
এ দিন মোদী দাবি করেন, বিজেপি বহিরাগত নয়। বরং এই বাংলার। কার কথায়,'বিজেপিকে বহিরাগত বলছেন! আপনারা বলুন, তৃণমূলের তরফে যে বারবার বিজেপিকে বহিরাগত বলা হয় তার উত্তরে মোদী এদিন বলেন, মার্কস, লেনিনের মতবাদ বামেদের আদর্শ, তৃণমূলের আদর্শ কংগ্রেস, বিজেপি শ্যামাপ্রসাদের আদর্শ দীক্ষিত। বিজেপির ডিএনএ-তে বাংলার অস্তিত্ব রয়েছে। ফলে কারা বহিরাগত আপনারাই ভাবুন।

Post a Comment