নয়াগ্রামে কয়েকশ মানুষ যোগদান করলো তৃণমূলে
দি নিউজ লায়নঃ রবিবার বিকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী অঞ্চলের কুজী এলাকায় মিছিল ও সভার আয়োজন করা হয় ।ওই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ও জেলা কমিটির সদস্য উৎপল সেনাপতি, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রমেশ রাউৎ ও ব্লক নেতৃত্ব তারাকান্ত রাউৎ, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের নয়াগ্রাম ব্লকের সভাপতি রাসবিহারী মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলের শেষে সভার আয়োজন করা হয়। ওই সভায় এলাকার বিজেপি নেতা ভবশংকর মাহাতোর নেতৃত্বে বিজেপি দল ছেড়ে কয়েকশো মানুষ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান এর হিড়িক শুরু হয়েছে।
আগামী কয়েকদিন এভাবেই বিজেপি ছেড়ে তৃণমূলে দলে দলে মানুষ যোগদান করবেন। যারা বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তিনি তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন সাতাশে মার্চ বিধানসভা নির্বাচনে জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসএর প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন। জঙ্গলমহলের শান্তি ও উন্নয়ন কে অব্যাহত রাখার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও সন্ত্রাস সৃষ্টিকারি সিপিএমকে জঙ্গলমহলের মানুষ প্রত্যাখ্যান করবে।
সেই সঙ্গে তিনি বলেন এই এলাকার মানুষ দুলাল মুর্মু কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত করবেন। ওই সভায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার জঙ্গলমহলের উন্নয়নে কি কি কাজ করেছে তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য দুলাল মুর্মু কে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আপনারা পুনঃনির্বাচিত করুন ।মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে, বিজেপি কে ভয় করবেন না ।আগামী দিনে বিজেপি বলে বাংলায় কোন কিছুই থাকবে না।

Post a Comment