বাফার ভেঙে লাইনচ্যুত ট্রেন,বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল - The News Lion

বাফার ভেঙে লাইনচ্যুত ট্রেন,বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল

 


দি নিউজ লায়নঃ     বুধবার রাতে রেল লাইনের বাফার(গার্ড) ভেঙে লাইনচ্যুত হল লোকাল ট্রেন।বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল।ঘটনাটি ঘটে গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে।ঘটনার খবর পেয়ে রেল কর্মীরা টেকিক্যাল ইঞ্জিনিয়ারের নির্দেশ তড়িঘড়ি মেরামতির কাজে হাত লাগায়।দীর্ঘ প্রায় সাত ঘন্টার চেষ্টায় লাইনের উপর ট্রেন বসানো হয় এবং ট্রেনের ধাক্কায় ভেঙে পড়া বাফার টি সোজা করা হয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিন রাতে তিন টি লোকাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে থাকে।যাতে করে ভোর থেকে সাধারণ যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে যেতে পারে।বুধবার  রাত প্রায় ১২ টা নাগাদ ক্যানিং ষ্টেশনের একটি ট্রেন সাইডিং করে তিন নম্বর লাইনে নিয়ে যাচ্ছিলেন চালক।হঠাৎই  ট্রেনটি সজোরে বাফারে গিয়ে ধাক্কা মারলে বিকট শব্দ হয়। দৌড়ে আসেন রেলপুলিশ রেলের অন্যান্য কর্মীরা।ট্রেন টি তখন বাফারের উপর গিয়ে আটকে যায়।


ঘটনার খবর পেয়ে মেরামতির জন্য তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় রেলের একাধিক কর্মী ও ইঞ্জিনিয়ার।বাফার থেকে নামানো হয় দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সেই সময় ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। দীর্ঘ প্রায় সাত ঘন্টার চেষ্টায় মেরামতি হয়।যদিও এই ঘটনার জেরে বৃহষ্পতিবার সকাল থেকে শিয়ালদহ ক্যানিং শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। রেল চলাচল ছিল স্বাভাবিক। 

অন্যদিকে সাধারণ নিত্যযাত্রীদের দাবী বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো।তবে ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারীকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.