আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার সমর্থনে গান বাঁধলেন কবীর সুমন - The News Lion

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার সমর্থনে গান বাঁধলেন কবীর সুমন

 


দি নিউজ লায়ন;       আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গান রচনা করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী কবীর সুমন।   সুমন জানান, গানটির লিরিক কপি করেছেন সৌমী বসু মল্লিক। মূলত বর্তমানে বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই গান লিখেছেন কবীর সুমন। গানের শুরুতে রয়েছে, বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়, বাংলার চায় বাংলার মেয়ে, সহানুভূতিতে ক্ষমতায়।


 আর গানের শেষে লেখা হয়েছে, তোমাকেই চায় মমতা বাংলা, বারবার বারবার, বর্গীর হানা রুখতে মমতা, তোমাকেই দরকার। এই গানের মাধ্যমে মমতাময় বাংলা যে দরকার সেকথা বারবার উঠে এসেছে। একইসঙ্গে গানের কলিতে তিনি তুলে ধরেছেন, মমতা সরকারের স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এবং কন্যাশ্রী প্রকল্পের কথাও।গানের মধ্যমেই তিনি জানান দিলেন, বাংলা থাকুক মমতার হাতেই। 


তার লেখা নতুন গান সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিনি। বার্তা দিয়েছেন, বাংলা ও মমতার জন্য আমার এই গান। জানিয়ে দিয়েছেন গানটির সুর ও রেকর্ডিং তিনিই করবেন। জানা গেছে, গানটির রেকর্ডিং হবে শনিবার। নবীন শিল্পীদের পাশাপাশি থকবেন তিনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.