চলন্ত মিনি ডোরে আগুন - The News Lion

চলন্ত মিনি ডোরে আগুন

 


দি নিউজ লায়ন;       চলন্ত মিনি ডোরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানো শ্যামপুরের খুড়িগাছি এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সকালে মিনি ডোরটি শ্যামপুর উলুবেড়িয়া রাস্তায় উলুবেড়িয়ার দিকে আসার সময় সকাল ১১টা নাগাদ গাড়ির চালক লক্ষ্য করেন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে।


 এরপরেই গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কে চালক গাড়ি থেকে নেমে পড়েন। রাস্তার উপর গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। রাস্তার উপরে গাড়ি জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে পরে তারা বালতি করে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষনে গাড়িটি আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.