বিজেপিকে হুঁশিয়ারি দিলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

বিজেপিকে হুঁশিয়ারি দিলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ    রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকা গড়বেতা তিন নম্বর ব্লকের আঁধারনয়ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে বাড়ি বাড়ি প্রচার করেন।নির্বাচনী প্রচারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসীরা কেউ ফুল ছড়িয়ে, কেউ শঙ্খধ্বনি করে, মহিলারা কপালে চন্দনের তিলক পরিয়ে তাঁকে আশীর্বাদ করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। 


নির্বাচনী প্রচার এর শেষ রবিবার একের পর এক গ্রামে গিয়ে সকাল থেকে তিনি নির্বাচনী প্রচার করেন। শ্রীকান্ত মাহাতো বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন দাঙ্গা বাজ বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করলে শালবনি বিধানসভা এলাকার মানুষ বিজেপি কে উপযুক্ত জবাব দেবে। যাদের সাথে মানুষ নেই শুধু হাতেগোনা কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে বিজেপি প্রার্থী ঘোরাফেরা করছে, তারা তৃণমূল কর্মীদের ওপর হামলা করছে তৃণমূলের প্রচার গাড়ি ভাঙছে, নির্বাচন কমিশন ও পুলিশকে বলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য।


 যদি তারা ব্যবস্থা না করে তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তবে তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন বিজেপি যদি আগুন নিয়ে খেলা করে সেই আগুনে ওদের দম বন্ধ হয়ে যাবে। আমরা আগুন নিয়ে খেলা করতে চাই না আমরা চাই শান্তি ও উন্নয়ন। আমরা চাই অবাধ নির্বাচন হোক গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শালবনি বিধানসভা এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু নরেন্দ্র মোদি খড়্গপুরে এ জনসভা করে যাওয়ার পর যেভাবে বিজেপি কর্মীরা হিংসার আশ্রয় নিয়েছে তার বিরুদ্ধে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার  তিনি নির্দেশ  দেন । 


তিনি বিজেপির পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেন ।সেই সঙ্গে তিনি বলেন উন্নয়ন নিয়ে নির্বাচন হোক। আমরা উন্নয়নকে হাতিয়ার করেই নির্বাচন লড়াই করছি। শান্তি ও উন্নয়ন কে সামনে রেখে প্রচার করছি। তবে বাংলা থেকে বিদায় নেবে বিজেপি। ভোট গণনার  পর বিজেপি কে বাংলায় খুঁজে পাওয়া যাবে না ।সেই সঙ্গে যেসব হার্মাদ বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


 সেই সঙ্গে তিনি বলেন বেনাচাপড়া কঙ্কাল কান্ডের নায়ক সুশান্ত ঘোষ বিভিন্ন এলাকায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তিনি বলেন গড়বেতায় যেভাবে মানুষ খুন করেছেন যেভাবে কঙ্কাল কাণ্ডে আপনি অভিযুক্ত আর মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। কারণ এখন শালবনি বিধানসভা এলাকার মানুষ শান্তিতেও ভাল রয়েছে।তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের  ২৭  সে মার্চ  জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর হাত কে শক্তিশালী করে তোলার আবেদন   জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.