গড়বেতা এলাকায় কুঁয়াতে পড়ে এক জনের মৃত্যু - The News Lion

গড়বেতা এলাকায় কুঁয়াতে পড়ে এক জনের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    কুঁয়াতে পড়ে এক বৃদ্ধর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এল গোটা এলাকায়।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের আকছড়া গ্রামে। জানা গিয়েছে মৃত বৃদ্ধর নাম হারাধন মল্লিক, তার বয়স আনুমানিক ৬৪ বছর ।তার পরিবার সূত্রে জানা গিয়েছে রাত্রে একসঙ্গে খাওয়া দাওয়ার পর সবাই বাড়িতে ঘুমিয়ে পড়ে। 


মঙ্গলবার সকাল বেলা হারাধন মল্লিক এর খোঁজ না পাওয়া যায় নি।বাড়ির সামনে থাকা কুঁয়ার পাশে তার কিছু সামগ্রী পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকেরা।, তারপরেই কুঁয়া থেকে  তাকে উদ্ধার করা হয়। এরপর দ্বারিগেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


তবে পরিবারের প্রাথমিক অনুমান অসাবধান বশত  তিনি কুঁয়া তে পড়ে যাওয়ার ফলে এই ঘটনাটি ঘটেছে।ওই ঘটনার ফলে এলাকায়  শোকের ছায়া নেমে আসে। গড়বেতা থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ কি কারনে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.