সুন্দরবনের জল পথে ভোট প্রচার শুরু করল গোসাবা কেন্দ্রের বিজেপির প্রার্থী
দি নিউজ লায়নঃ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের হোগল নদীর উপর অভিনব ভাবে ভোট প্রচার শুরু করলেন ১২৭ গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্ত(বরুন) প্রামানিক।এদিন গোসাবা জেটিঘাটে জল পথে পথ চলতি মানুষের কাছে ভোট আবেদন করেন বিজেপির প্রার্থী চিত্ত(বরুন) প্রামানিক।
এরপর তিনি জলপথে লঞ্চে করে গোসোবা, রাঙাবেলিয়া, আমতলি সহ বিভিন্ন ছোট ছোট দ্বীপে গিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী ।আর এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী।এবারে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর,আরএস পির প্রার্থী অনিল মন্ডল।ফলে ত্রিমুখী লড়াই।
রাজ্যের দ্বিতীয় দফায় ১ এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ।তাই ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক ডামাডোলের জমজমাট হয়ে উঠছে এই কেন্দ্রটি।২০১১ সালে এবং ২০১৬ গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর।আর এইবার জয়ী হলে তৃণমূলের প্রার্থী জয়ন্ত নস্কর হ্যাট্রিক করবে।তবে তা সব কিছুই পরিষ্কার হয়ে যাবে ২ মে।

Post a Comment