সরলা মুর্মুর ছবি শ্মশানে নিয়ে গিয়ে শ্রাদ্ধ শান্তি করল পুরাতন মালদা যুব তৃণমূল নেতৃত্ব - The News Lion

সরলা মুর্মুর ছবি শ্মশানে নিয়ে গিয়ে শ্রাদ্ধ শান্তি করল পুরাতন মালদা যুব তৃণমূল নেতৃত্ব

 


দি নিউজ লায়নঃ    দলের প্রতি বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দিল পুরাতন মালদা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ছেড়ে ভাজপাতে যোগ দেওয়া  মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য সরলা মুর্মুর ছবি নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে শ্রাদ্ধ শান্তি করল পুরাতন মালদা যুব তৃণমূল নেতৃত্ব । এমনকি দলের কয়েকজন কর্মী মাথা ন্যাড়া করেও এই শ্রাদ্ধানুষ্ঠানে শামিল হন। 


সম্প্রতি তৃণমূল ছেড়ে ভাজপাতে যোগদান করেন মালদা জেলা পরিষদের কর্মধ্যক্ষ সরলা মুর্মু। কিন্তু তার আগে তৃণমূলে থাকাকালীন সরলা মুর্মুকে হবিবপুরের বিধানসভার প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু প্রার্থী ঘোষণা হওয়ার পরেও তিনি তৃণমূল ছেড়ে কলকাতায় গিয়ে ভাজপায় যোগদান করেন । আর সরলা মুর্মুর এই বিশ্বাসঘাতকতার জবাব দিতেই শুক্রবার তার ছবি নিয়ে পুরাতন মালদার একটি শ্মশানে গিয়ে সাধ্যশান্তি কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট এলাকার যুব তৃণমূল নেতৃত্ব। 


উপস্থিত ছিলেন সংগঠনের পুরাতন মালদার সহ-সভাপতি জনার্দন কিস্কু,  তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন ঢাক বাজিয়ে, ফুল ছিটিয়ে এমনকি মুরগি বলি দিয়ে, সরলা মুর্মুর ছবিতে কাগজের সাদা ফুল টাঙিয়ে  শ্রাদ্ধশান্তি পর্ব পালন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । 


এদিন দুপুরে পুরাতন মালদার সৈয়দপুর লালবাগ এলাকার শ্মশানে ঢাকঢোল বাজিয়ে রীতিমতো মিছিল করে শবযাত্রা যেমন করা হয়, সেই আদলে বিজেপিতে যোগ দেওয়া সরলা মুর্মর ছবি এবং সেই ছবিতে সাদা কাগজ পড়িয়ে নিয়ে আসেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। এরপর সেখানেই হাড়িকাঠে মুরগি বলি দিয়ে শ্রাদ্ধ পালন করেন তৃণমূল নেতানেত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.