কৃষকদের সঙ্গে লাঙ্গল টেনে, দিনমজুরদের সঙ্গে কাজ করেই নির্বাচনী প্রচার সারলেন নিহার ঘোষ - The News Lion

কৃষকদের সঙ্গে লাঙ্গল টেনে, দিনমজুরদের সঙ্গে কাজ করেই নির্বাচনী প্রচার সারলেন নিহার ঘোষ

 


দি নিউজ লায়নঃ    কৃষকদের সঙ্গে লাঙ্গল টেনে, দিনমজুরদের সঙ্গে কাজ করে এবং সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার সারলেন চাচোলের তৃণমূল প্রার্থী নিহার ঘোষ । শুক্রবার সকালে চাচোল বিধানসভা কেন্দ্রের কলিগ্রাম এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। প্রচারের শুরুতেই ফাঁকা জমি দেখে কৃষকদের সঙ্গে লাঙ্গল চাষে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। প্রায় আধঘন্টা ধরে জমিতে লাঙ্গল নিয়ে মাটি খুঁড়ে চাষ করেন তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। পাশাপাশি ওই এলাকার কৃষকদের নানান সমস্যার কথা শুনেন তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। 


তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা কৃষক দরদী নেত্রী। তিনি প্রথম থেকেই কৃষকদের পাশে রয়েছেন। সুতরাং  তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নিলে চাষীদের সমস্ত সমস্যার সমাধান করবেন, এমন আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। এদিন প্রচারের মধ্যেই কলিগ্রাম এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির কাজে শ্রমিকদের যুক্ত থাকতে দেখেই এগিয়ে আসেন তৃণমূল প্রার্থী নিহারবাবু।


 সেখানে দিনমজুরদের সঙ্গে কোদাল দিয়ে সিমেন্ট , বালু মাখাতে সহযোগিতা করেন তিনি। সেখানেও শ্রমিকদের নানান সরকারি প্রকল্পের বিষয়গুলো তুলে ধরেন তৃণমূল প্রার্থী। বিগত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা শ্রমিকদের জন্য কি কি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন, সেসব প্রসঙ্গ তুলে ধরেন প্রচারে । আগামীতেও শ্রমিকদের জন্য যেসব প্রকল্প নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেগুলিও তৃণমূল সরকার ক্ষমতায় আসলে কার্যকরী হবে বলেও জানান তৃণমূল প্রার্থী নিহার ঘোষ।এদিন প্রচারের ফাঁকে বেশ খানিকটা পথ সাইকেল চালিয়ে জনসংযোগ বাড়ান তৃণমূল প্রার্থী নিহার ঘোষ। 


তার সঙ্গে প্রচারে ছিলেন সংশ্লিষ্ট এলাকার দলের নেতাকর্মীরা । কখনো পায়ে হেঁটে , আবার কখনো সাইকেল চালিয়ে অভিনব কায়দায় চাচোলের কলিগ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী রোদের মধ্যে এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটে বেড়িয়েছেন।  বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল প্রার্থী । কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এসব প্রকল্পের সুযোগ-সুবিধা কারা কারা পেয়েছেন সেইসব বিষয়ে খোঁজ-খবর নেন নিহারবাবু। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.