শান্তিপুরে যুব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির রান্না ঘরে মধ্যরাতে আগুন - The News Lion

শান্তিপুরে যুব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির রান্না ঘরে মধ্যরাতে আগুন

 


দি নিউজ লায়নঃ  নদিয়ার শান্তিপুরে এক তৃণমূল বুথ সভাপতির বাড়ির রান্নাঘরে আগুন লেগেছিল গতকাল রাতে। অভিযোগের তির বিজেপির দিকে। মঙ্গলবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাথনা মানিকডিহি এলাকার বাসিন্দা গৌতম সেনের বাড়ির রান্নাঘরে হঠাৎই কে বা কারা আগুন লাগিয়ে দেয়। 


ঘুমন্ত অবস্থায় গৌতম সেন ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে তার রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। এরপরেই চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় দমকল অফিসে। গৌতম সেন অভিযোগ করেন, তিনি শান্তিপুর ব্লকের বাবলা অঞ্চলের তৃণমূলের যুব সহ সভাপতি সামনেই বিধানসভা ভোট সেই কারণেই এলাকায় ভয়-ভীতি তৈরি করতেই বিজেপির দুষ্কৃতীরা তার রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।


 তবে ক্ষয়ক্ষতি সংখ্যা এখনো পর্যন্ত স্পষ্ট জানায়নি গৌতম সেন, এছাড়াও পরিবারের কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানান তিনি। বুধবার ঘটে যাওয়া ঘটনা কে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে গৌতম সেন। এছাড়াও কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার সঠিক তদন্ত করার আর্জি জানান শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের কাছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.