পূর্ব বর্ধমানের রসিকপুরে বিস্ফোরণে নিহত এক শিশু, আশঙ্কাজনক আরো এক - The News Lion

পূর্ব বর্ধমানের রসিকপুরে বিস্ফোরণে নিহত এক শিশু, আশঙ্কাজনক আরো এক

 


দি নিউজ লায়নঃ    পূর্ব বর্ধমানের রসিকপুরে বিস্ফোরণে নিহত এক শিশু। আশঙ্কাজনক আরো এক শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল এগারোটা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রসিকপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শেখ আফরোজ নামে এক শিশুর মৃত্যু হয়। 


গুরুতর জখম অবস্থায় শেখ ইব্রাহিম নামে অপর এক শিশুর চিকিৎসা চলছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে অবশ্য দু'রকম মতামত জানান স্থানীয় বাসিন্দারা। কেউ বলছেন বোমা মজুত করা ছিল। দুই শিশু বল ভেবে বোমা নিয়ে খেলতে গেলে সেগুলি ফেটে যায় এবং তারা গুরুতর জখম হয়। পরে একজনের মৃত্যু হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের অন্য একাংশ বক্তব্য বোমা মজুত ছিল না বাইরে থেকে দুষ্কৃতীরা এসে বোমা ছোঁড়ে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।বোম্ব স্কোয়াডকে খবর দেয়া হয়েছে। 


এলাকায় আরও কোথাও কোনো বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকা থেকে নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। জেলা তৃণমূলের একাংশের অভিযোগ, বিধানসভা ভোটের মুখে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচুর বহিরাগত দুষ্কৃতীদের ঢোকানোর  চেষ্টা করছে ভাজপা। টার্গেট করা হচ্ছে তৃণমূল সমর্থক পাড়া বা এলাকাকে। সেখানে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। এ দিনের ঘটনার পেছনে এই সমস্ত বহিরাগত দুষ্কৃতীরা থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.