দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন বিক্রম চন্দ্র প্রধান - The News Lion

দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন বিক্রম চন্দ্র প্রধান

 


দি নিউজ লায়নঃ    সোমবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান দাঁতন দুই নম্বর ব্লকের সাউরী অঞ্চলের আগরবাড়  সহ বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দুর্গেশ নন্দ, শংকর ভুইয়া সহ দলের নেতা ও কর্মীরা। বিক্রম চন্দ্র প্রধান বাড়ি বাড়ি গিয়ে হাতজোড় করে ভোট ভিক্ষা করেন।


 তাকে মায়েরা ফুল ছড়িয়ে শঙ্খধ্বনি করে বরণ করে নেয় এবং প্রতিটি এলাকায় প্রার্থী বিক্রম প্রধানকে ধীরে মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। বাড়ি বাড়ি গিয়ে দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান  মানুষের কাছে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন ।তিনি বলেন বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে তা সম্পূর্ণভাবে   ভাঁওতা। ত্রিপুরায় ক্ষমতায় আসার আগেই বিজেপি একইভাবে ইস্তাহার প্রকাশ করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পর তাদের সেই ইস্তাহার এর কথা তারা ভুলে গিয়েছেন ।সেখানে উন্নয়ন থমকে রয়েছে ।


কর্মসংস্থানের জন্য জোর গলায় চিৎকার করছিল বিজেপি। সেখানে চাকরি দেওয়ার বদলে  প্রায়  ১৩ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তাই বিজেপির ইস্তাহার কে তিনি কোনো গুরুত্ব দিতে চান না  বলে জানান।তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা রূপায়ণ করার চেষ্টা করেছিলেন ।মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন।


 তাই গরিব মানুষের জন্য বিনা পয়সায় চাল , শিক্ষা ,স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্প চালু করেছেন। মেয়েদের পড়াশুনার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে। যার ফলে মেয়েরা মাথা উঁচু করে বিদ্যালয়ে পড়াশোনা করতে পারছে ।গরিব পরিবারগুলির মেয়ের বিয়ে দেওয়ার জন্য তিনি রূপশ্রী প্রকল্প চালু করছেন । যার ফলে বহু পরিবার বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তিনি গ্রামবাসীদের বলেন উন্নয়নের জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে বিজেপির সাম্প্রদায়িক শক্তি যারা মুখে এক কথা বলে কাজ করে আলাদাভাবে। 


তাই যারা বাংলা জুড়ে অস্থিরতা সৃষ্টি করার চক্রান্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে দাঁতন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির পাশাপাশি তিনি  বামেদের3বিদায় জানানোর আহ্বান জানান। গ্রামবাসীরা বিক্রম প্রধানের পাশে রয়েছেন বলে জানান ।তারা বলেন বাংলায় মমতা আবার ফিরে আসবে ।তাই  জোড়া ফুলে ভোট দিয়ে বিক্রম প্রধানকে আশীর্বাদ করার জন্য আবেদন  জানান। আগামী ২৭ শে মার্চ  নির্বাচন শুরু হবে।

সেই জন্য প্রচন্ড গরম উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্রম চন্দ্র প্রধান সোমবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করছেন বলে বিক্রম চন্দ্র প্রধান জানান।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.