শালবনিতে আক্রান্ত সাংবাদিকরা
দি নিউজ লায়নঃ শালবনিতে আক্রান্ত সাংবাদিকরা। শালবনির ভেলাইয়া গ্রামে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলা চালানোর চেষ্টা হয় সুশান্ত ঘোষের ওপরেও। বুথের দরজার সামনে এই ঘটনা ঘটলেও দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। শনিবার সকাল থেকে সিপিএম নেতা সুশান্ত ঘোষের সঙ্গে বিভিন্ন বুথে গিয়ে ভোটগ্রহণের ছবি দেখাচ্ছিলেন একদল সাংবাদিক।
কেন সংবাদ সংগ্রহ করতে এসেছেন সাংবাদিকরা, প্রশ্ন তোলে তারা। সাংবাদিকরা সেকথা না শোনায় ইট লাঠি নিয়ে শুরু হয় হামলা। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর হয়। আহত হয়েছেন একাধিক সাংবাদিক। পরিস্থিতি বেগতিক দেখে সুশান্ত ঘোষকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা।

Post a Comment