ওড়াকান্দি ঠাকুরবাড়ী পৌঁছেছেন মোদি
দি নিউজ লায়নঃ গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দি পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওড়াকান্দি পৌঁছান তিনি।
তারপর সাড়ে ১২টার দিকে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও প্রার্থনা করতে আসেন তিনি। মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে ১১টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় অবতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন মোদি। একই সঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Post a Comment