নাবালিকা ধর্ষণের দায়ে 10 বছর কারাদণ্ড - The News Lion

নাবালিকা ধর্ষণের দায়ে 10 বছর কারাদণ্ড

 


দি নিউজ লায়ন;    নাবালিকা ধর্ষনের দায়ে ১০ বছরের কারাদন্ড হল অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনা নদিয়ার রানাঘাট থানার বেলে  আটি,নপাড়া এলাকার। আদালত সুত্রে খবর রানাঘাট P/S কেস নম্বর ২৩৯/১৭ মামলা রুজু হয় ৭/৬/২০১৭ সালের। ঘটনায়  সেইসময় মাঠে একটি সেলোমেশিনের ঘরে ছিলেন  রামকৃষ্ণ ওরফে বুড়ো বক্সি। কিন্তু তার বোন এবং বুড়ো বক্সি না থাকায় সন্দেহ হয়।পরবর্তী সময়ে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং রানাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ওই নির্জাতিতার পরিবারের তরফে।


রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং সাক্ষী গ্রহন  শুরু হয়।পুলিশ পরবর্তীতে ওই অভিযুক্ত এর বিরুদ্ধে রানাঘাট মহকুমা আদালতে চার্জসিট পেশ করে।সোমবার ওই ১১ বছরের নাবালিকা ধর্ষনের মামলায় অভিযুক্তকে সবরকম সাক্ষ্যগ্রহন প্রমানাদি দেখে শুনে রানাঘাট আদালতের অতিরিক্ত জেলা বিচারক সুতপা সাহা সিক্স পক্সো আক্টের মামলা হোল্ড করে।


এবং অভিযুক্ত রামকৃষ্ণ ওরফে বুড়ো বক্সিকে ১০ বছরের কারাবাস এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ অনাদায়ে অতিরিক্ত আরও  ১ বছর কারাবাস।ক্ষতিপুরন হিসেবে সরকার পক্ষ্যের কাছে  সাড়ে চার লক্ষ টাকার আবেদন জানানো হয়।অভিযুক্ত এর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 6 পক্সো আক্ট এবং ৩৭৬ আই পি সি ধারায় মামলা রুজু হয়।এবিষয়ে রানাঘাট আদালতের বিশেষ পক্সো আইনজীবী রাজশ্রী বেহুরা বলেন সমাজে এধরনের ঘটনা দরকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.