বিজেপিকে একটি ভোটও নয়, বর্ধমানের বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার
দি নিউজ লায়নঃ বিজেপিকে একটি ভোটও নয়।' বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় এমনই পোস্টার পড়ল। শহরের প্রান কেন্দ্র কার্জনগেটের কাছে নানা জায়গায় ওই পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম লেখা নেই। শুধু লেখা আছে ' ফ্যাসিস্ট আর এস এস ও বিজেপি বিরোধী মঞ্চ।'
যারা এই পোস্টার দিয়েছেন তাদের একজন জানান, এটা কোনো দলীয় আবেদন নয়। তাদের মতে বিজেপি একটি ফ্যাসিস্ট সংগঠন। তাদের আমলে মানুষের জীবনযাত্রার উপর আক্রমণ নেমে এসেছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা বেড়েছে। কৃষকেরা রাস্তায় তাই তারা চান এই শক্তি যেন একটি ভোটও না পায়। বদলে যাই হোক।
অন্যদিকে বিজেপি এই পোস্টারকে তীব্রভাবে ব্যঙ্গ ও আক্রমণ করেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিজেপি কী তা বাংলার মানুষ জানেন। এবারে বিজেপিই রাজ্যে সরকার গড়তে চলেছে। যারা এই পোস্টার দিয়েছে তাদের কোনো নাম দেওয়া নেই। অন্যদিকে আর এস এস একটি সামাজিক সংগঠন। এই ধরণের পোস্টারের পিছেন বামপন্থী কোনো সংগঠনের হাত আছে বলে তার অভিমত।

Post a Comment