বিষখেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে বাঁশডিহা এলাকায় - The News Lion

বিষখেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে বাঁশডিহা এলাকায়

 


দি নিউজ লায়নঃ  বুধবার বিষখেয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া  নেমে আসে চন্দ্রকোনা রোড সংলগ্ন বাঁশডিহা এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড  সংলগ্ন বাঁশডিহা গ্রামে। 


মৃত যুবকের নাম খাঁদু সরেন । তার বয়স আনুমানিক ২২ বছর। তবে সে কি কারনে বিষ খেয়ে আত্মহত্যা করেছে তা তার বাড়ির কেউ বলতে পারছে না। ওই ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।


বুধবার ওই যুবক বিষ খেয়েছে বলে তার বাড়ির লোকেরা জানতে পারে।তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যাবস্থা নেওয়া হয়।কিনা হাসপাতাল নিয়ে যেতে হয় নি ওই যুবককে,ওই যুবক তার নিজের বাড়িতে মারা যায়।ওই ঘটনার ফলে তার বাড়িতে ও এলাকায় শোকের ছায়া  নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.