"আমার শরীর ভালো নেই।আরও বাড়ছে।কাজ আরও বাড়ছে, পুরুলিয়া থেকে দুর্গাপুরের ফেরার পথে বললেন মুখ্যমন্ত্রী - The News Lion

"আমার শরীর ভালো নেই।আরও বাড়ছে।কাজ আরও বাড়ছে, পুরুলিয়া থেকে দুর্গাপুরের ফেরার পথে বললেন মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়ন;  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুরুলিয়া সফর শেষ করে মঙ্গলবার বিকালে ফিরে এলেন দুর্গাপুরে। গত ২১তারিখ বিকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুর্গাপুরের সিটিসেন্টারে আসেন। সেখান থেকে জেলা সফর করেছেন মুখ্যমন্ত্রী। 


মঙ্গলবার বিকালে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী হুইল চেয়ারে করে গান্ধী মোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে বেসরকারি হোটেল পযন্ত যান। আঁটোসাঁটো নিরাপত্তা। 


সূত্র মারফৎ জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বুধবার দুর্গাপুর থেকে চলে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে দুর্গাপুর ফেরার পথে সাংবাদিকদের "" দিদি আপনার শরীর ঠিক আছে?""প্রশ্নে তাদের উদ্দেশ্যে বললেন ""আমার শরীর ভালো নেই।আরও বাড়ছে।কাজ আরও বাড়ছে।""

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.