প্রথম প্রার্থী ঘোষণা করেই রীতিমতো চমকে দিলেন আব্বাস সিদ্দিকী - The News Lion

প্রথম প্রার্থী ঘোষণা করেই রীতিমতো চমকে দিলেন আব্বাস সিদ্দিকী

 


দি নিউজ লায়নঃ    কুশের বিধানসভা নির্বাচনে এবারেই প্রথম বাংলায় ভোটের ময়দানে নেমেছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আব্বাস সিদ্দিকী প্রথমেই জানিয়ে দিয়েছিলেন,  বাংলার মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যেই তাঁর দল কাজ করবে। আর রাজনীতিতে প্রথম পা রেখেই বাংলার রাজ্য রাজনীতিতে তোলপাড়ে ফেলে দিয়েছিলেন তিনি।


 পশ্চিমবাংলায় ভোট বাজারে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছে তারা। কিন্ত আব্বাস সিদ্দিকীর দল প্রথম প্রার্থী ঘোষণা করেই রীতিমতো চমক দিয়ে দিলেন বাংলার রাজনীতিতে। আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএম) বাংলায় মোট ২০ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 


সেই প্রার্থী তালিকাতেই আব্বাস বুঝিয়ে দিলেন, তিনি মুসলিম সম্প্রদায়ের উন্নয়নকে পাখির চোখ করে রাজনীতিতে নামলেও আদপে তারা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তীকে পাথেয় করেই রাজনীতিটা করতে চান। আর সেই কারণেই আব্বাস সিদ্দিকী তাঁর ২০ আসনের প্রার্থী তালিকায় অগ্রাধীকার দিয়েছেন হিন্দু প্রার্থীদের। এই তালিকায় একাধিক হিন্দু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থীদের ঠাই দিয়েছেন তিনি। আইএসএফের প্রার্থী তালিকায় নাম রয়েছে সিমল সোরেন, বিক্রম চট্টোপাধ্যায় এবং তাপস চক্রবর্তীর নাম। যারা 


প্রার্থী হয়েছেন জঙ্গিপাড়া, মহিষাদল এবং অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে। এছাড়াও প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন মিলন মান্ডি। ফলে পশ্চিমবাংলায় রাজনীতিতে পা রেখেই ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তীকে তুলে ধরে  রীতিমতো আব্বাস সিদ্দিকী ছক্কা হাকালো বলে মনে করছেন রাজনৈতিক মহল। ইতিমধ্যেই আইএসএম প্রধান আব্বাস সিদ্দিকী জোরের সঙ্গে দাবি করেছেন, একুশের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠনের ক্ষেত্রে তারা নির্ণায়ক শক্তি হিসাবে উঠে আসবে। 


আর সেই লক্ষ্যেই যে সদ্য রাজনীতিতে পা রেখেই রীতিমতো বুদ্ধিমত্তার সঙ্গে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে তুলে ধরে পথ চলা শুরু করেছেন তিনি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.