একটি চারচাকার উপর উল্টে গেল লোহার স্ক্যাপ বোঝাই লরি - The News Lion

একটি চারচাকার উপর উল্টে গেল লোহার স্ক্যাপ বোঝাই লরি

 




দি নিউজ লায়নঃ      একটি চারচাকার উপর উল্টে গেল লোহার স্ক্যাপ বোঝাই লরি। দুর্ঘটনায় জখম চালক সহ দু'জন। তার মধ্যে চারচাকা গাড়ির চালকের আঘাত গুরুতর। জখম দু'জনকে ভর্তি করা হয়েছে বর্ধমানের অনাময় হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, অরুণ ঘোষ নামে এক ব্যবসায়ী  কাজে শুক্রবার  বর্ধমান যাচ্ছিলেন।


 ২ নম্বর জাতীয় সড়কের  মেমারি থানার কানাইডাঙ্গা এলাকায় তার ছোট চার চাকার গাড়ির উপর একটি  ১২ চাকা লরি উল্টে যায়। গ্রামবাসীর প্রথমে  উদ্ধারের কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রামবাসীরা ও পুলিশ  তাদের উদ্ধার করে অনাময় হাসপাতালে পাঠায়। চালকের নাম প্রণয় দাস। তাঁরও বাড়ি দশঘড়ায়। ব্যবসায়ী অরুণ ঘোষ বলেন, বর্ধমান যাওয়ার পথে জাতীয় সড়কে একটি লোহা বোঝাই লরি তাদের গাড়ির উপর উল্টে যায়। 


লোহা বোঝাই গাড়িটি প্রথমে চারচাকার গায়ে ধাক্কা মারলে চালক ভয় খেয়ে যায়।নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকাটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খায়। ওই সময়ে চারচাকার উপর লরিটি উল্টে যায়।প্রায় চল্লিশ মিনিট ধরে চালক ও ব্যবসায়ী অরুণ ঘোষ ওই ভাবে আটকে থাকেন। ক্রেন দিয়ে চেপে যাওয়া  লরি সরিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.