অনুষ্কা-করিনার পর এবার সন্তান মুখ দেখতে চলেছেন শ্রেয়া ঘোষাল - The News Lion

অনুষ্কা-করিনার পর এবার সন্তান মুখ দেখতে চলেছেন শ্রেয়া ঘোষাল

 


দি নিউজ লায়ন;      অনুষ্কা-করিনার পর এবার সন্তান মুখ দেখতে চলেছেন শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর জানিয়েছেন শিল্পী নিজেই। হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে নিজের মা হতে যাওয়ার খবর জানিয়ে শ্রেয়া ঘোষাল লিখলেন, বেবি শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে। ছবিতে দেখা যাচ্ছে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি। 


নিজের বেবি বাম্পের একটি ছবি ইনস্টাগ্রামে যুক্ত করে শ্রেয়া লিখেছেন, শিলাদিত্য ও আমি আপনাদের সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে খুশি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।”  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.