একুশের বিধানসভা ভোটে মতুয়াদের ঠাকুর বাড়িকে রাজনীতি মুক্ত করার পণ করেছে গুরুচাঁদ মুক্তি মোর্চা
দি নিউজ লায়ন; একুশের বিধানসভা ভোটে লড়ে মতুয়াদের ঠাকুর বাড়িকে রাজনীতি মুক্ত করার পণ নিয়েছে গুরুচাঁদ মুক্তি মোর্চা।
মতুয়া মহাসঙ্ঘের পীঠস্থান মহাতীর্থ ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ঢুকে পড়েছে রাজনীতি। একদিকে মমতা বালা ঠাকুর অন্য দিকে শান্তনু ঠাকুর। বিজেপি আর তৃণমূলের দুই সাংসদ ঠাকুরবাড়িতে। এতে ঠাকুরবাড়ির ভক্তিমূলক ভাব নষ্ট হচ্ছে। রাজনীতি বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে।
তাই এবার ময়দানে নামল গুরুচাঁদ মুক্তি মোর্চা। নিজেরাই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। যদিও তাদের এই সিদ্ধান্তকে আমোল দিতে নারাজ তৃণমূল, বিজেপি দুই গোষ্ঠীই। কারন বিজেপি শান্তুনু ঠাকুরকে সামনে রেখে মতুয়া ভোটকে টার্গেট করে এগোচ্ছে। একই ভাবে তৃণমূলও মমতা বালা ঠাকুরকে সামনে রেখে মতুয়া ভোটকে টার্গেট করছে।
Post a Comment