আয়নার পেছনে খোঁজ মিলল আস্ত এক অ্যাপার্টমেন্টের - The News Lion

আয়নার পেছনে খোঁজ মিলল আস্ত এক অ্যাপার্টমেন্টের

 


 দি নিউজ লায়নঃ   রূপকথার গল্প পড়তে কে না ভালো বাসে। কিন্তু সেই রূপকথার গল্প যদি বাস্তবে জীবনে সত্যি হয় তাহলে। এইরকমই নিউ ইয়র্কের বাসিন্দা সামান্থা হারতস-এর বাস্তব জীবনে ঘটে। তিনি আয়নার পেছন থেকে খুজে বের করলেন আস্ত এক অ্যাপার্টমেন্ট। ওই মহিলা নিজের এই আবিস্কার সম্পূর্ণ রেকর্ড করেছেন টিকটকে। আর তা এখন ভাইরাল।


      আধুনিক যুগে দাঁড়িয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। গ্রাহকদের আকর্ষণের জন্য ইতিমধ্যে একাধিক সোশ্যাল মিডিয়া বাজারে রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক অদ্ভুত ঘটনা দেখেছি কিন্তু আয়নার পেছন থেকে আস্ত অ্যাপার্টমেন্ট আবিস্কার করার মতো ব্যাপার এর আগে কখনই দেখিনি। 


 জানা গিয়েছে ওই মহিলা একটি স্বেচ্ছাসেবী সংস্থাতে কর্মরত। তিনি নিজের টিকটক ভিডিও বানানোর সময়ে ভেবেছিলেন নিজের বাথ্রুমের আয়নাটির পিছনে কি আছে তাই দেখাবেন। ওই জায়গাতে কোন জানলা বা অন্য কিছু না থাকায় আরও বেশি করে বিষয়টি তাঁকে আকর্ষণ করেছিল। 


এই মত তিনি ভিডিও করা শুরু করেছিলেন। ওই মহিলা এও জানিয়েছেন যে আয়নার পেছনে যে কার্যত একটি আস্ত এপার্টমেন্ট খুজে পাবেন তা ভাবতে পারেন নি। নিছক কৌতূহলের বসেই তিনি দেখতে গিয়েছিলেন আর তারপরে কার্যত একটি এপার্টমেন্ট আবিস্কার করে ফেললেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.