খেলা হবে বলেই বেলদার মঞ্চ থেকে ফুট বল ছুঁড়লেন মুখ্যমন্ত্রী - The News Lion

খেলা হবে বলেই বেলদার মঞ্চ থেকে ফুট বল ছুঁড়লেন মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়ন;   শনিবার  বেলদার জনসভা মঞ্চের একদিকে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা । তার হাতে ধরা ছিল ফুটবল । রোদ উপেক্ষা করেও শনিবার নারায়ণগড় বিধানসভার বেলদায় নির্বাচনী সভায় উপচে পড়ছিল মানুষের ভিড়। সভার মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে ওঠেন ' খেলা হবে ? কি মা বোনেরা খেলা হবে তো ? বলতেই এক মহিলা তুলে ধরেন  একটি ফুটবল ।


চোখ পড়ে যায় মুখ্যমন্ত্রীর । তিনি  বলটি চেয়ে নেন ।পায়ে আঘাত । তাই হাত দিয়েই শ্রোতাদের উদ্যেশ্যে ছুঁড়ে দেন ফুটবল টি । লুফে নেন ওই মহিলা ।

করতালিতে ফেটে পড়ে  গোটা সভা ।মমতা ব্যানার্জি বলেন , দেখলেন তো বলটা কেমন লুফে নিলেন ? এভাবেই বিজেপির সব কটাকে আউট করতে হবে । তিনি জানিয়ে দেন মহিলাদের এভাবে বল ধরাতেই পরিষ্কার হয়ে গেছে বিজেপি হারছে , তৃণমূল জিতছে । 


শনিবার প্রথম দফার নির্বাচন নিয়ে তিনি জানান , কাঁথি , পটাশপুর , ভগবানপুর , মেদিনীপুর , গড়বেতা , শালবনিতে বিজেপির লোকেরা গোলমাল করতে এসেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁদের যোগ্য জবাব দিয়েছেন । এই খেলায় তৃণমূল জিতছে ।বিজেপির খেলা শেষ ।

এদিনও তিনি শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর নাম না করে বলেন , গ্রামের মহিলারাই জ্যাঠা আর ব্যাটাদের খেলা শেষ করে দিয়েছেন । বিজেপি হল মীরজাফর আর গদ্দারের দল ।


 নির্বাচনে জিততে তাঁদের বিহার , উত্তরপ্রদেশ থেকে গুন্ডা ভাড়া করে আনতে হচ্ছে। 

এসবের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তিনি জানান , উনি নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন।| মনে রাখবেন বাংলা আপনি চালান না । যাঁর হাতে গুজরাট , দিল্লির দাঙ্গার রক্ত লেগে রয়েছে তিনি  বাংলায় এসে নির্বাচিত সরকারকে হুমকি দিয়ে বলছেন , ' ধামাকা হোগা। ' 

মুখ্যমন্ত্রী বলেন ধামাকা বিজেপি দেখবে ।ওরা বাংলা থেকে বিদায় হবে । দিল্লি থেকেও বিদায় হবে ।বাংলায় তৃতীয়বার তৃনমূলের সরকার গঠিত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.