উৎসবের মেজাজে ভোট দিলেন জঙ্গলমহল এর বাসিন্দারা - The News Lion

উৎসবের মেজাজে ভোট দিলেন জঙ্গলমহল এর বাসিন্দারা

 


দি নিউজ লায়ন;  শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ,ঝাড়গ্রাম, নয়াগ্রাম ,ও বিনপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা এলাকার প্রতিটি বুথে শনিবার সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ভিড় ছিল মহিলাদের ।প্রতিটি এলাকায় শনিবার উৎসবের মেজাজে ভোট দিতে দেখা যায় ভোটারদের।দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শনিবার ঝাড়গ্রাম জেলায় ভোট পর্ব শেষ হয় ।


গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কালিঞ্জা সহ আরো তিনটি বুথ থেকে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বিজেপি বের করে দেয় বলে অভিযোগ ।কেন্দ্রিয়বাহিনী কয়েক জায়গায় বিজেপির কথা মতো কাজ করে বলে তৃনমূলের অভিযোগ। এবং দুএকটি জায়গায় ইভিএমখারাপ হওয়ায় দেরিতে  ভোট নেওয়ার কাজ শুরু হয়। তবে  বিনপুর বিধানসভা কেন্দ্রের জামবনি, বেলপাহাড়ি ও বিনপুর এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ।ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত  লালগাড় এলাকার বুথ গুলিতে শনিবার সকাল থেকে  ভোট দিতে আসা মানুষের ভিড় ছিল  চোখে পড়ার মতো। 


কয়েক টি এলাকায় বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়েছিল বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ।ঝাড়গ্রাম শহরের দুটি জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর  কেন্দ্রীয় বাহিনী হামলা চালায়  বলে অভিযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের দুটি বুথের সামনে ও ভোট  শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ঝাড়গ্রাম শহরএর বাছুর ডোবা এলাকায় তৃণমূল কর্মীদের ব্যাপক লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে নির্বাচন কমিশন এর কাছে অভিযোগ জানায় তৃনমূলের প্রার্থী বিরবাহা হাঁসদা।এছাড়াও মোটামুটি ঝাড়গ্রাম জেলায় ভোট শান্তি পূর্ন ভাবে শনিবার শেষ হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.