এবার তৃণমূলের প্রার্থী তালিকায় দেবশ্রী-চিরঞ্জিতের নাম নাও থাকতে পারে, জল্পনা রাজনৈতিক মহলের
দি নিউজ লায়নঃ আজই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করবেন। সূত্রের খবর প্রথম দফায় ৩০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। কালীঘাটে এই নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মনে করা হচ্ছে এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ভিড় থাকতে পারে। দুর্নীতি মুক্ত স্বচ্ছতার ইমেজকে সামনে রেখেই এবারে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় দেবশ্রী-চিরঞ্জিতের নাম নাও থাকতে পারে।
এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারন চিরঞ্জিতও কয়েকদিন আগে টুইট করে দলের কাছে অব্যহতি চেয়েছেন। আর দেবশ্রী, শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের পিছু নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপি কার্যালয়ে।

Post a Comment