কেন বাতিল হল শাহের দু’দিনের বঙ্গ সফর? - The News Lion

কেন বাতিল হল শাহের দু’দিনের বঙ্গ সফর?

 


দি নিউজ লায়নঃ      অমিত শাহের রাজ্য সফর বাতিল।  ২ মার্চ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। ওই দিন কলকাতায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। তবে আপাতত সব কর্মসূচিই বাতিল হয়েছে। ঠিক কী কারণে শাহের দু’দিনের বঙ্গ সফর বাতিল হল, তা এখনও জানা যায়নি।   


তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবে বিজেপি। ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখতে আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সেই সভার পরেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ। তবে সেটা কবে তা এখনও বঙ্গ বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। 


       

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.