উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্তের গ্রাফ ক্রমেই উরধমুখি, জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়ন; উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্তের গ্রাফ ক্রমেই উরধমুখি। দৈনিক আক্রান্তের সংখ্যাও ৮০ থেকে ১০০ র মধ্যে ঘোড়াঘুড়ি করছে।চিকিৎসক থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক ব্যাবহার এবং দুরত্ববিধির উপর জোর দিচ্ছেন।এই পরিস্থিতিতে শাসক বিরোধী সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে মিটিং, মিছিল থেকে জমায়েত সবেতেই কোভিড বিধি না মানার প্রবনতা।এমনকি প্রার্থীর মনোনায়নের শোভাযাত্রাতেও নিয়ম ভাঙ্গার ছবি সামনে আসছে।
এতদিন কোভিড সুরক্ষা বিধি মেনে জমায়েত বা শোভাযাত্রায় অংশ নেওয়ার ক্ষেত্রে দলের কর্মীদের সতর্ক করতে শাসক বিরোধী নেতৃত্বকে বলতে শোনা যায় নি।এবার কোভিড বিধি মান্যতা দেওয়ার নিদেশের কথা শোনা গেল হাবরার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের গলাতে।সোমবার হাবরার কুমড়ো কাশিপুর পঞ্চায়েতে দলের বুথ স্তরের কর্মীদের নিয়ে সাংগঠনিক স্তরের সভার শেষে জ্যোতিপ্রিয় বলেন উত্তর চব্বিশ পরগনা জেলায় কোভিড বাড়ছে।সকলে একটু সাবধানে থাকুন।মুখে মাস্ক ব্যাবহার করে দলের মিটিং, মিছিল সহ রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিন।আর পকেটে ছোট স্যানিটাইজার রাখুন।দুরত্ববিধি বজায় রাখুন।
তিনি নিজেও একসময় করোনায় আক্রান্ত হয়েছিলেন।হাসপাতালেও ভর্তি ছিলেন কিছুদিন।এদিন নির্বাচন সংক্রান্ত কর্মী বৈঠকে যোগ দিয়ে কোভিড হওয়ার পর তার শারীরিক কষ্টের কথাও শেয়ার করেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন কোভিড আক্রান্ত হলে যে কি শারীরিক কষ্ট হয়,সেটা আমি বুঝেছি। বেঁচে ফিরবো কিনা ঠিক ছিল না।
তিনি বলেন হাবরায় এখনও অনেক উন্নয়নের কাজ বাকি আছে। সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য ভগবান সুস্থ করে আবার আপনাদের সেবার কাজে পাঠিয়েছেন। গত দশ বছরে এলাকায় কি কি উন্নয়নের কাজ হয়েছে, তার মূল্যায়ন করবেন হাবরার বাসিন্দারাই। কিন্তু তার মধ্যেও উরধমুখি করোনার সংক্রমণ রুখতে সুরক্ষাবিধি মেনে চলার উপরেই জোর দিয়েছেন তিনি।

Post a Comment